Web Analytics

যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্য দেশের স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএফসি এ ঘোষণা দেয়। এর ফলে গুরুত্বপূর্ণ অবকাঠামো, জ্বালানি ও প্রযুক্তি খাতে বিনিয়োগের নতুন সুযোগ তৈরি হয়েছে এবং এসব প্রকল্পে বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করতে সংস্থাটির আর্থিক সহায়তা পাওয়ার পথ উন্মুক্ত হয়েছে।

ডিএফসি বলেছে, বাংলাদেশের জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে বিনিয়োগ দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখতে পারে। সংস্থাটির মতে, এ ধরনের প্রকল্প যুক্তরাষ্ট্রের মিত্রদের সক্ষমতা বাড়ানো এবং অঞ্চলের সার্বভৌমত্ব সুরক্ষায় সহায়ক হবে। অর্থায়নের যোগ্যতা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন চাহিদা পূরণে বেসরকারি বিনিয়োগ ব্যবহারের বড় সুযোগও তৈরি করেছে।

সংস্থাটি জানিয়েছে, অর্থায়ন ও ঝুঁকি প্রশমন সুবিধা গুরুত্বপূর্ণ বিনিয়োগ ঘাটতি পূরণ এবং অর্থসংকটে থাকা প্রকল্প বাস্তবায়ন সহজ করতে পারে। ডিএফসির প্রধান নির্বাহী বেন ব্ল্যাক বলেন, এ স্বীকৃতি বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করার সুযোগ। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উন্মুক্ত অর্থনীতি ও পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের পক্ষে যুক্তরাষ্ট্রের অবস্থানের কথা তুলে ধরে বলেন, ডিএফসির অর্থায়ন এ লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।