Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, এক-এগারোর সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের নেপথ্যে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। তিনি বলেন, ওই সময় মাসুদ উদ্দিন চৌধুরীসহ কয়েকজনকে ডিফেক্টো গভর্নমেন্ট বলা হতো এবং তারাই সরকার পরিচালনা করতেন।

রোববার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, একটি মিস কেইসে মাসুদ উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারি করা হয় এবং ৭ এপ্রিল তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখিয়ে এক দিনের জন্য সেফ হোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আমিনুল ইসলাম বলেন, জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাই চলছে এবং প্রয়োজনে আরও দুই দিন জিজ্ঞাসাবাদের সুযোগ রয়েছে।

তিনি আরও জানান, তদন্তে এক-এগারোর সময়ের ঘটনা, জুলাই আন্দোলন এবং শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডে মাসুদ উদ্দিন চৌধুরীর সম্পৃক্ততা নিয়ে অনুসন্ধান চলছে। তদন্ত শেষে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।