Web Analytics

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে ৮২ কেজি গাঁজাসহ এক ট্রাকচালককে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে ২০২৬) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার গেইট এলাকায় চেকপোস্টে এ অভিযান পরিচালিত হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় ১৬ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, রাত প্রায় ৯টা ৫০ মিনিটে ফেনী-ট-১১-০৯৭২ নম্বরের একটি হলুদ ও নীল ট্রাক তল্লাশি করে ট্রাকের পেছনের অংশ থেকে গাঁজা উদ্ধার করা হয়। এসময় ট্রাকচালক আশরাফ উদ্দিন রাহাত (১৯) কে আটক করা হয়। তিনি ফেনী সদর উপজেলার বালিঘর ইউনিয়নের সুন্দরপুর এলাকার বাসিন্দা। রাহাত জানিয়েছেন, তার সঙ্গে থাকা আরেক চালক রকিবুল ইসলাম সুজন বারৈয়ারহাটে নেমে যান এবং তাকে ট্রাকটি চট্টগ্রাম শহরে নিতে বলেন।

মিরসরাই থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান চলছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।