Web Analytics

পাকিস্তান থেকে দেশে ফেরার পথে পূর্ব আফগানিস্তানের লঘমান প্রদেশে একটি ট্রাক উল্টে ২২ জন আফগান শরণার্থী নিহত এবং ৩৬ জন আহত হয়েছেন। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল মালিক নিয়াজাই জানান, দুর্ঘটনাটি কাবুল ও নানগারহার প্রদেশকে সংযোগকারী প্রধান মহাসড়কে ঘটে। নিহতদের মধ্যে ১০ জন শিশু ও পাঁচজন নারী ছিলেন। আহতদের নানগারহারের হাসপাতালে নেওয়া হয়েছে।

প্রাদেশিক জনস্বাস্থ্য পরিচালক আমিনুল্লাহ শরিফ বলেন, চালক ঘুমিয়ে পড়লে ট্রাকটি খাদে পড়ে যায় এবং এ দুর্ঘটনা ঘটে। পাকিস্তান ২০২৩ সালে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অভিযান শুরু করে, একই সময়ে ইরানও আফগান অভিবাসীদের বহিষ্কার শুরু করে। এর ফলে দুই দেশ থেকে লাখ লাখ আফগান দেশে ফিরে আসে।

দুর্ঘটনায় আহতদের অবস্থা বা তদন্তের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।