Web Analytics

হংকংয়ের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমাতে তৈরি পোশাকনির্ভরতা কমিয়ে বহুমুখী পণ্য রপ্তানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। বৃহস্পতিবার হংকং কনভেনশন অ্যান্ড এক্সিবিশন সেন্টারে বিআরআই সামিটের সাইডলাইনে হংকং ট্রেড ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক সোফিয়া চংয়ের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। তাজা ফল, পাটপণ্য, চামড়াজাত পণ্য ও অন্যান্য উচ্চমূল্যের পণ্যের রপ্তানির সম্ভাবনা তুলে ধরা হয়।

২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ ও হংকংয়ের দ্বিপক্ষীয় বাণিজ্য ছিল ৪১৫ মিলিয়ন ডলার। বাংলাদেশ ৩০৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রপ্তানি করেছে ১০৮ মিলিয়ন ডলারের পণ্য। ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি সামান্য বেড়ে ১০৯ দশমিক ৫১ মিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। বাণিজ্যমন্ত্রী বলেন, ঘাটতি কমাতে হংকংয়ের বাজারে বাংলাদেশি পণ্যের সরাসরি প্রবেশ বাড়ানো জরুরি।

বৈঠকে বাংলাদেশি আম, কাঁঠাল ও লেবু হংকংয়ের সুপারমার্কেট ও বড় আমদানিকারকদের কাছে পৌঁছাতে বিটুবি ম্যাচমেকিংয়ের প্রস্তাব আসে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জন্য প্রদর্শনী স্টল, ইলেকট্রনিক সার্টিফিকেট অব অরিজিন, আধুনিক শুল্ক প্রক্রিয়া ও উন্নত লজিস্টিকসের কথাও বলা হয়। সোফিয়া চং প্রস্তাবগুলোকে স্বাগত জানান এবং বাণিজ্যমন্ত্রী এইচকেটিডিসির ব্যবসায়ী প্রতিনিধিদলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।