Web Analytics

পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, নির্বাচনি অঙ্গীকার অনুযায়ী আগামী পাঁচ বছরে সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল খননের লক্ষ্য নেওয়া হয়েছে। তিনি বলেন, সরকার গঠনের কয়েক দিনের মধ্যেই এর দৃশ্যমান অগ্রগতি হয়েছে এবং ধারাবাহিকতা বজায় থাকলে মেয়াদের মধ্যেই লক্ষ্য অর্জন সম্ভব হবে। সোমবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত চৌক্কার খাল পরিদর্শন শেষে উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী এ্যানি বলেন, খাল খনন কর্মসূচি একটি বিপ্লবী উদ্যোগ, যা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কৃষকদের স্বার্থে শুরু করেছিলেন। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, দীর্ঘদিন পরিচর্যার অভাবে অনেক খাল দখলদারদের কবলে পড়ে নর্দমায় পরিণত হয়েছে। তিনি আরও জানান, কৃষকদের উৎসাহ দিতে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করা হয়েছে, যার মোট পরিমাণ প্রায় এক হাজার ৫০০ কোটি টাকা। কৃষিই দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি, তাই সরকার কৃষকদের সহায়তা ও কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে।

অনুষ্ঠানে পানি সম্পদ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।