Web Analytics

ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পে নিম্নমানের পাঠ্যপুস্তক বিতরণ ও ব্যাপক অনিয়মের অভিযোগে তদন্ত শুরু করেছে ধর্ম মন্ত্রণালয়। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) দপ্তরের প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যার আহ্বায়ক ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমতিয়াজ হোসেন। কমিটি গত রোববার বৈঠক করেছে এবং ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে।

এনএসআই প্রতিবেদনে ইসলামিক ফাউন্ডেশনের প্রিন্টিং প্রেসে কাগজ ক্রয় ও বই ছাপানোর কাজে ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ তোলা হয়েছে। এতে দরপত্রের শর্ত লঙ্ঘন, নিম্নমানের কাগজ ব্যবহার, নির্ধারিত পরিমাণের চেয়ে কম সরবরাহ এবং ঠিকাদারের সঙ্গে যোগসাজশে প্রায় দুই কোটি ৮৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, কাগজ ক্রয়ের দায়িত্ব কেন্দ্রীভূত করার পর অনিয়মের সুযোগ তৈরি হয়।

বিভিন্ন কেন্দ্র থেকে নিম্নমানের বই ও খাতার অভিযোগ পাওয়া গেছে। চলমান তদন্তে এসব অনিয়মের বিস্তারিত আরও স্পষ্ট হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।