Web Analytics

ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিজেপিনেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট শাসিত রাজ্যগুলোতে বিতর্কিত অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আরও বিস্তৃতভাবে চালুর প্রতিশ্রুতি দিয়েছেন। রোববার তিনি বলেন, কয়েকটি রাজ্যে ইউসিসি চালু হয়েছে এবং ২০২৯ সালের মধ্যে এনডিএ শাসিত ২১টি রাজ্যেই এটি কার্যকর করা সম্ভব হবে বলে তিনি আত্মবিশ্বাসী। এখন পর্যন্ত অন্তত চারটি রাজ্যে ইউসিসি কার্যকর করা হয়েছে।

ভারতের ১৪০ কোটি মানুষের জন্য ফৌজদারি আইন অভিন্ন হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো ব্যক্তিগত বিষয়ে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের প্রচলিত রীতিনীতি অনুযায়ী আইন ভিন্ন। এসব পৃথক ব্যক্তিগত আইন বাতিল করে একটি অভিন্ন দেওয়ানি বিধি চালু করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্যগুলোর একটি।

এই উদ্যোগে বিশেষ করে মুসলিম নাগরিকদের মধ্যে উদ্বেগ রয়েছে। তাঁদের আশঙ্কা, এমন আইন ধর্মীয় স্বাধীনতা ও নিজস্ব ধর্মীয় রীতিনীতি পালনের অধিকার ক্ষুণ্ন করতে পারে। তবে সমর্থকেরা বলছেন, ইউসিসি মুসলিম নারীদের অন্যদের সমান অধিকার দেবে; এতে বহুবিবাহের অবসান, ছেলে-মেয়ের সমান উত্তরাধিকার এবং দেওয়ানি আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের বিধান থাকবে। ভারতে আনুমানিক ২২ কোটি মুসলিম বাস করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।