Web Analytics

ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদকে ২–০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় মৌসুমে লা লিগা শিরোপা জিতেছে বার্সেলোনা। এই জয়ে কাতালান ক্লাবটি স্প্যানিশ লিগে নতুন রেকর্ড গড়েছে। ঐতিহাসিক এই অর্জন উদযাপনে ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করে খেলোয়াড়রা, যেখানে প্রায় সাড়ে সাত লাখ সমর্থক অংশ নেন।

উৎসবের ভিড়ে তরুণ ফুটবলার লামিনে ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা নাড়াতে দেখা যায়, যা দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। অনেকেই এটিকে ফিলিস্তিনি জনগণ ও তাদের অধিকারের প্রতি সমর্থনের প্রতীক হিসেবে দেখেছেন। সমর্থকদের মধ্যে এ নিয়ে নানা প্রতিক্রিয়া দেখা দেয়।

শোভাযাত্রার এক পর্যায়ে ইয়ামাল একটি জার্সি উঁচু করে ধরেন, যাতে লেখা ছিল, ‘সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে, আমি মাদ্রিদিস্তা নই।’ বার্সেলোনা এক বিবৃতিতে জানায়, শহরের রাস্তাগুলো ব্লুগ্রানা সমর্থকদের সমুদ্রে পরিণত হয়েছিল এবং দলটি ইতিহাসে আরেকটি সাফল্যের অধ্যায় যোগ করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।