Web Analytics

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আবু জাফর খান মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনে হাইকমিশনারের আমন্ত্রণে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে উচ্চশিক্ষা এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে আলোচনা হয়।

আলোচনায় উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ, ভাষা শিক্ষার প্রসার এবং মালয়েশিয়াসহ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ বাড়ানোর বিষয় উঠে আসে। বিশেষভাবে আরবি ও মালয় ভাষায় দক্ষতার মাধ্যমে মাদরাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষা, গবেষণা, বৃত্তি এবং আন্তর্জাতিক একাডেমিক বিনিময়ে অংশগ্রহণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

বাংলাদেশি জনশক্তির জন্য মালয়েশিয়ার শ্রমবাজারে দক্ষ মানবসম্পদ তৈরিতে ভাষা শিক্ষার ভূমিকা নিয়েও মতবিনিময় হয়। উপাচার্য বর্তমানে ইউনিভার্সিটি সাইন্স ইসলাম মালয়েশিয়া ও ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার আমন্ত্রণে সরকারি সফরে রয়েছেন। বৈঠকে হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি জাহিদুর রহমান এবং উপাচার্যের সফরসঙ্গী সহকারী অধ্যাপক মো. আশফাক আখতার উপস্থিত ছিলেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।