Web Analytics

ঢাকার মিরপুর-১-এর মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী হাফেজ ইহতেশামুল হক হিরা মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা ২০২৬-এ হিফজুল কোরআন বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। প্রতিযোগিতাটি ৬ অক্টোবর শুরু হয়ে পাঁচ দিন পর শনিবার, ১০ অক্টোবর, সমাপনী ও পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয়।

শতাধিক দেশের প্রতিযোগীদের নিয়ে কয়েক ধাপের বাছাই শেষে চূড়ান্ত পর্বে ৩৮ দেশের প্রতিযোগী অংশ নেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রতিযোগিতার উদ্বোধন করেন। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রীয় দায়িত্বশীল ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ধর্মবিষয়ক মন্ত্রী ড. জুলকিফলি হাসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

প্রথম হওয়ার স্বীকৃতিতে হিরা পেয়েছেন ৪০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত নগদ, সম্মাননা ট্রফি, ৫ হাজার রিঙ্গিত মূল্যের উমরা অথবা মুসলিম পর্যটন প্যাকেজ এবং ৩ হাজার রিঙ্গিত মূল্যের স্বর্ণের বার। ২০১৪ সালে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির আরও কয়েকজন শিক্ষার্থী বিভিন্ন দেশের আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থানসহ সাফল্য অর্জন করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।