Web Analytics

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন করবেন। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৬–২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট উপস্থাপনের পর এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

বাজেট সংসদে উপস্থাপনের আগে প্রধানমন্ত্রী উপস্থিত বিশেষ মন্ত্রিসভা বৈঠকে প্রস্তাবটি অনুমোদন দেয়। বাজেট পেশের পরদিন অর্থমন্ত্রী সাধারণত সংবাদ সম্মেলনের মাধ্যমে বাজেটের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন এবং সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন।

এই সংবাদ সম্মেলনে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটের মূল দিক ও আগামী অর্থবছরের আর্থিক অগ্রাধিকার বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা আসবে বলে জানা গেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।