Web Analytics

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। শনিবার এক যৌথ বিবৃতিতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ নিরপেক্ষ তদন্ত, দায়ীদের শাস্তি এবং নিয়োগব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতের দাবি জানান।

নেতারা বলেন, প্রশ্নফাঁস এবং পরীক্ষা স্থগিত হওয়া দীর্ঘদিন প্রস্তুতি নেওয়া চাকরিপ্রত্যাশীদের জন্য চরম হতাশার। তাঁদের মতে, এ ধরনের অনিয়ম সৎ ও মেধাবী প্রার্থীদের সমান সুযোগ থেকে বঞ্চিত করে এবং রাষ্ট্রীয় নিয়োগব্যবস্থার প্রতি আস্থা নষ্ট করে। বিবৃতিতে বিএনপি সরকারের কয়েকটি নিয়োগসংক্রান্ত সিদ্ধান্ত ও সাম্প্রতিক ঘটনাপ্রবাহের সমালোচনাও করা হয়।

চার দফা দাবিতে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালককে দায়িত্ব থেকে অব্যাহতি, ক্ষতিগ্রস্ত পরীক্ষার্থীদের যাতায়াত ব্যয়ের ক্ষতিপূরণ এবং নিয়োগব্যবস্থার সংস্কারের কথা বলা হয়েছে। প্রশ্নপত্র প্রণয়ন, সংরক্ষণ ও বিতরণে আধুনিক প্রযুক্তিনির্ভর নিরাপত্তাব্যবস্থা চালুরও দাবি জানানো হয়।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।