Web Analytics

রোবোটিক সার্জারির ওপর উচ্চতর প্রশিক্ষণ নিতে চীনে গিয়ে সাংহাইয়ের পুডং গংলি হাসপাতালে বিশেষ সংবর্ধনা পেয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ইউরোলজি বিভাগের অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। সোসাইটি অব ইন্টারন্যাশনাল ইউরোলজির ফেলো হিসেবে হাসপাতালটির আমন্ত্রণে তিনি গত ২৫ অক্টোবর চীনে যান।

অনুষ্ঠানে হাসপাতালের ইউরোলজি ও অ্যান্ডোইউরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ঝং ওয়াং এবং ডা. রফিকুল ইসলাম দুই দেশের চিকিৎসাশিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা এবং বাংলাদেশে রোবোটিক সার্জারির বিস্তার নিয়ে আলোচনা করেন। ঝং ওয়াং ডা. রফিকুল ইসলামের পেশাগত দক্ষতা, চিকিৎসাবিজ্ঞানের প্রতি নিষ্ঠা, সমাজসেবা ও গবেষণার প্রশংসা করেন। তিনি চিকিৎসাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে সহযোগিতা জোরদারের তাগিদ দেন।

ডা. রফিকুল ইসলাম বলেন, রোবোটিক সার্জারি টেকসই করতে আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি দক্ষ সার্জন, প্রশিক্ষিত অপারেশন থিয়েটার দল, নিয়মিত হাতে-কলমে প্রশিক্ষণ ও আন্তর্জাতিক মানের অবকাঠামো প্রয়োজন। তিনি বাংলাদেশি চিকিৎসকদের উচ্চতর প্রশিক্ষণ, যৌথ কর্মশালা ও কারিগরি সহযোগিতায় চীনের সমর্থন চান এবং টেলিসার্জারির জন্য কারিগরি প্রস্তুতি ও প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দেন। শেষে ঝং ওয়াং তার হাতে বিশেষ সম্মাননা স্মারক তুলে দেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।