Web Analytics

ব্রাহ্মণবাড়িয়ার একটি সরকারি কলেজে কনসার্ট আয়োজনকে ঘিরে বিরোধের অবসান হয়েছে কলেজ কর্তৃপক্ষ ও কওমি ছাত্র ঐক্য পরিষদের নেতাদের সমঝোতায়। শনিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবনে বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সিদ্ধান্ত অনুযায়ী, কলেজের মূল ক্যাম্পাসে নবীনবরণ ও আলোচনা সভা হবে এবং দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

কওমি ছাত্র ঐক্য পরিষদের আব্দুল খালেকের নেতৃত্বে সাত থেকে আট সদস্যের প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। কলেজ শাখা ছাত্রদলের সভাপতি শাহাদাত হোসেন বলেন, আলোচনার মাধ্যমে বিষয়টি সুষ্ঠুভাবে নিষ্পত্তি হয়েছে। তবে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজে দাবি করা হয়, সরকারি কলেজ মাঠে কোনো কনসার্ট হবে না; সেখানে কেবল নবীনবরণ অনুষ্ঠান হবে।

আব্দুল খালেক বলেন, কলেজের মূল মাঠে কোনো কনসার্ট বা গান-বাজনা হবে না। দক্ষিণ ক্যাম্পাসে সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়ে তিনি জানান, কোনো ধরনের অশ্লীলতা হবে না—এমন শর্তে ভেতরের মাঠে আয়োজনের বিষয়ে তারা একমত হয়েছেন। সংসদ সদস্য শ্যামল বলেন, এটি শান্তিপূর্ণ সমঝোতা এবং শর্তসাপেক্ষে দক্ষিণ ক্যাম্পাসে নির্ধারিত সাংস্কৃতিক ও গানের অনুষ্ঠান হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।