তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে শুক্রবার অনুষ্ঠিত সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজে প্রধান অতিথির বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় ও সেন্টার ফর পলিসি অ্যান্ড সোশ্যাল রিসার্চ যৌথভাবে আয়োজিত সম্মেলনের প্রতিপাদ্য ছিল বাংলাদেশ ২.০-এর সংস্কারের বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি এবং তুরস্ক-বাংলাদেশ সহযোগিতার নতুন দিগন্ত।
সম্মেলনে বাংলাদেশ, তুরস্কসহ বিভিন্ন দেশের শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। বাংলাদেশের চলমান সংস্কারপ্রক্রিয়া, ভবিষ্যৎ রাষ্ট্রগঠন এবং দুই দেশের দ্বিপক্ষীয় সহযোগিতার সম্ভাবনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশবিষয়ক গবেষণা, নীতিনির্ধারণী সংলাপ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ে এ ধরনের সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলাদেশ-তুরস্ক সম্পর্ককে শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, এটি ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে। মূল প্রবন্ধভিত্তিক বক্তব্য দেন তুরস্কের প্রেসিডেন্টের সাবেক উপদেষ্টা অধ্যাপক ড. ইয়াসিন আকতাই এবং সোয়ানসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাররম হোসাইন। উদ্বোধনী বক্তব্য দেন ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ের ভাইস রেক্টর অধ্যাপক ড. মেহমেদ আদাক; তুরস্ক ও বাংলাদেশের বিভিন্ন প্রতিনিধি বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।