Web Analytics

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চার নেতা। বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আখতার হোসেন এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হুসাইন উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ভারত বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে জনগণ ও রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। নাহিদ বলেন, বাংলাদেশের ঘটনাপ্রবাহে ভারত সরাসরি জড়িত বলে এনসিপি মনে করে। গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রেক্ষাপটে নতুন চুক্তির সময় ভারতকে কঠোর বার্তা দেওয়া এবং বাংলাদেশের ন্যায্য হিস্যা নিশ্চিত করার কথাও তারা বলেছেন।

নাহিদ ইসলাম জানান, বৈঠকে শেখ হাসিনার রায় কার্যকর, ‘জুলাই যোদ্ধাদের’ নিরাপত্তা নিশ্চিত এবং গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়নের দাবি তোলা হয়েছে। তিনি বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক করা না গেলে জনগণের আস্থা অর্জন সম্ভব হবে না। জুলাই ভিকটিমদের ন্যায়বিচারের বিষয়টিও উত্থাপন করা হয়েছে। সরকারের পক্ষ থেকে ঐক্যের কথা বলা হয়েছে বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।