Web Analytics

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে আওয়ামী লীগের দায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা খতিয়ে দেখছে। তদন্ত শেষ হলে রাজনৈতিক দল হিসেবেও দলটিকে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি জানান। ৫ আগস্ট রাজধানীর শেরেবাংলা নগরের চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তার ভাষ্য, বাংলাদেশের জনগণ গণহত্যাকারী কোনো শক্তিকে আর রাজনীতি করার সুযোগ দেবে না।

মন্ত্রী বলেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, দল বা গোষ্ঠীর একক অর্জন নয়; এটি কোটি মানুষের সম্মিলিত সংগ্রামের ফল। তিনি জুলাইকে দলীয়করণ না করে এর আকাঙ্ক্ষা বাস্তবায়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানান। তার মতে, ২০০৯ থেকে ২০২৪ পর্যন্ত আন্দোলন, গুম, খুন, হামলা-মামলা ও নির্যাতনের ধারাবাহিকতার চূড়ান্ত পরিণতি ছিল গণঅভ্যুত্থান। তিনি বলেন, রাজনৈতিক মতভেদ থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্য বজায় রাখতে হবে।

আওয়ামী লীগের বিচার বিষয়ে আহমদ বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে সংশোধন আনা হয়েছে, যাতে ব্যক্তির পাশাপাশি সংগঠনেরও বিচার সম্ভব হয়। তদন্ত শেষে আদালতই দলটির ভবিষ্যৎ নির্ধারণ করবেন; নির্বাহী আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করার পক্ষে তিনি নন। তিনি জুলাই জাতীয় সনদের অঙ্গীকার বাস্তবায়নে সাংবিধানিক সংশোধনের কথা বলেন এবং গুম প্রতিরোধ ও প্রতিকার আইনের খসড়া জনমতের জন্য ওয়েবসাইটে প্রকাশ ও শিগগির সংসদে উপস্থাপনের কথা জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।