Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দল উভয়কেই একসঙ্গে কাজ করতে হবে এবং বর্তমান সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। বৃহস্পতিবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব ও ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের সমাপনী বক্তব্যে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, এই সংসদ হবে বাংলাদেশের ইতিহাসে অনন্য, যেখানে উভয় পক্ষ জাতীয় স্বার্থে একত্রে কাজ করবে। ধন্যবাদ প্রস্তাবটি কণ্ঠভোটে গৃহীত হয়, যদিও বিরোধী দল এতে ‘না’ ভোট দেয়।

তিনি বলেন, বর্তমান সংসদ একাত্তরের শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আছে এবং অতীতের মতো রাজনৈতিক অস্থিতিশীলতা যেন আর না ঘটে। প্রধানমন্ত্রী বিদ্যুৎ, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্য খাতে দ্রুত অগ্রগতি অর্জনের জন্য যৌথ আলোচনার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, স্থিতিশীল সরকার ও সংসদ ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।

প্রধানমন্ত্রী জানান, জিডিপির বড় অংশ শিক্ষা ও স্বাস্থ্য খাতে ব্যয় করা হবে। তিনি কৃষকদের সহায়তা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং নারীদের ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষার উদ্যোগের কথাও উল্লেখ করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।