Web Analytics

সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ি না নেওয়ার ঘোষণা দেওয়ার পর সরকারি বাসভবন বরাদ্দ নেওয়া নিয়ে আলোচনার জবাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বুধবার রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, বাসভবনটি ব্যক্তিগত সম্পত্তি নয় এবং তিনি সেখানে বসবাসও করেন না।

সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা প্রসঙ্গে তিনি নিজেই সমালোচনার বিষয়টি তোলেন। তিনি বলেন, বাসাটি তাকে বা তার পরিবারকে দলিল করে দেওয়া হয়নি। তাঁর ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রীয় দায়িত্ব ও কূটনৈতিক কাজ পরিচালনার জন্যই বাসাটি ব্যবহার করা হচ্ছে।

বিদেশি কূটনীতিক, বিজিএমইএ, বিকেএমইএ ও বিটিএমসির মতো ব্যবসায়ী সংগঠন এবং অন্য অংশীজনদের সঙ্গে বৈঠকের জন্য উপযুক্ত পরিসরের প্রয়োজন হওয়ায় বাসভবনটি ব্যবহার করা হচ্ছে বলে জানান তিনি। সংসদ ভেঙে গেলে বা দায়িত্বের মেয়াদ শেষ হলে সরকারি জিনিসপত্র যথাযথভাবে বুঝিয়ে দেওয়া হবে বলেও তিনি বলেন। নামমাত্র মূল্যের সরকারি প্লট ও ট্যাক্স-ফ্রি গাড়ি না নেওয়ার নির্বাচনী সিদ্ধান্তে তাঁরা এখনো অনড় বলে জানান তিনি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।