Web Analytics

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, বাংলাদেশে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বিভিন্ন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক ও প্রভাষক নিয়োগের পরিকল্পনা রয়েছে। তিনি আরও বলেন, আপিল বিভাগ ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে রায় দিয়েছে, ফলে এখন নিয়োগ কার্যক্রম শুরু করা যাবে।

মন্ত্রী উল্লেখ করেন, প্রায় ৭০ হাজার এমপিওভুক্ত শিক্ষক ও প্রভাষক অন্তর্ভুক্ত হওয়ায় এটি শিক্ষা খাতের জন্য একটি বড় অগ্রগতি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।