Web Analytics

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় এস আলমের সব বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে সোমবার শ্রমিকেরা বিক্ষোভ মিছিল করেছেন। সকাল ১০টায় মইজ্যারটেক এলাকা থেকে মিছিলটি শুরু হয়। কয়েক শতাধিক শ্রমিক মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান। শ্রমিকেরা জানান, জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন তারা।

কারখানা খুলে দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন বিক্ষোভকারীরা। চাকরিচ্যুত শ্রমিকদের এই মিছিলকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল এবং বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। কর্ণফুলী থানার ওসি নুর আহমদ বলেন, শ্রমিকেরা কারখানা চালুর দাবি নিয়ে মিছিলসহ জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে যান।

কর্ণফুলী উপজেলার মইজ্যারটেক, ইছানগর ও কালারপুলে এস আলম সিমেন্ট, এস আলম ইস্পাত, এস আলম সয়াবিন ও এস আলম সুগারসহ ১০টির বেশি কারখানা রয়েছে। এসব কারখানায় কয়েক হাজার শ্রমিক কাজ করতেন। চব্বিশের গণঅভ্যুত্থানের পর কারখানাগুলো একে একে বন্ধ হয়ে যায়। সর্বশেষ এস আলম সুগার মিল বন্ধ ঘোষণা করা হয়। পুলিশের ভাষ্য অনুযায়ী, শ্রমিকদের সঙ্গে কোনো ধরনের ঝামেলা হয়নি।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।