Web Analytics

টাঙ্গাইলের ধনবাড়ীতে মঙ্গলবার সকালে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধের দাবিতে এ কর্মসূচি আয়োজন করা হয়। ঢাকা-টাঙ্গাইল-জয়দেবপুর-জামালপুর মহাসড়কসহ উপজেলার বিভিন্ন সড়কে নেতাকর্মীরা মোটরসাইকেল শোডাউন করেন এবং নাশকতা ও অস্থিতিশীলতার বিরুদ্ধে অবস্থান জানান।

বিএনপি নেতারা জানান, তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধ্বংসাত্মক কর্মকাণ্ড প্রতিহত করতে মাঠে রয়েছেন। তারা শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার পাশাপাশি জনগণকে সচেতন থাকার আহ্বান জানান। কর্মসূচিতে ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হকসহ স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ ও শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা সহিংসতা, নাশকতা ও জনদুর্ভোগ সৃষ্টিকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।