Web Analytics

বাংলাদেশ সরকার দেশের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই করতে প্রায় ১ হাজার ৪০০টি বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা নিয়েছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক জানান, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা কমিয়ে পরিবহন ব্যবস্থাকে আরও নিরাপদ ও কার্যকর করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনার আওতায় সারাদেশে সার্বজনীন ইভি চার্জিং অবকাঠামো গড়ে তোলা এবং মনোরেলসহ নতুন গণপরিবহন ব্যবস্থা চালুর উদ্যোগও রয়েছে।

তিনি জানান, ৫০০টি বাস কেনার প্রস্তাব অর্থায়নের প্রক্রিয়ায় রয়েছে, দক্ষিণ কোরিয়ার সহায়তায় ৩০০টি বাসের প্রকল্প সংশোধনাধীন এবং বিশ্বব্যাংকের সহায়তায় ৪০০টি বাস কেনার প্রকল্প অনুমোদনের অপেক্ষায়। এছাড়া, ৪০০ কোটি টাকা করে দুটি ক্রয় প্যাকেজ যুক্ত করা হয়েছে, যার মধ্যে নারী যাত্রীদের জন্য বিশেষ বাস বহরও থাকবে। সরকার আশা করছে, চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের শুরুতে নির্বাচিত রুটে অন্তত ২০০টি বাস চালু করা যাবে।

বুয়েট ও এমআইএসটির বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত কারিগরি কমিটি বৈদ্যুতিক বাসের জন্য অভিন্ন মানদণ্ড প্রণয়ন করছে। সরকার বেসরকারি অপারেটরদের বিনিয়োগে উৎসাহ দিতে কর ছাড় ও আর্থিক প্রণোদনার পরিকল্পনা করছে এবং ভাড়ার কাঠামো নিয়ে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা চালাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।