Web Analytics

চীনের ইউনান প্রদেশের রাজধানী কুনমিংয়ের হ্যালো ওয়ার্ল্ড লিভিং মলে শুরু হয়েছে ২০২৬ মেকং-লানচাং ফল, কফি, ফুল ও বিয়ার কার্নিভাল। উৎসবের শুরু থেকেই বাংলাদেশের স্টল ঘিরে স্থানীয় দর্শনার্থী ও ব্যবসায়ীদের ব্যাপক আগ্রহ দেখা গেছে বলে শুক্রবার বাণিজ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের আয়োজনে আন্তর্জাতিক এ উৎসবে ফল ও কৃষিপণ্য নিয়ে ৯৪টি স্টল বসেছে।

চীন, কম্বোডিয়া, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, লাওস, বাংলাদেশ ও থাইল্যান্ড এতে অংশ নিয়েছে। দেশগুলো তাদের বৈচিত্র্যময় ফল, কৃষিপণ্য ও খাদ্যপণ্য প্রদর্শনের পাশাপাশি বিক্রির ব্যবস্থাও করেছে। বাংলাদেশ এ আয়োজনে সহ-আয়োজক হিসেবেও অংশ নিচ্ছে। আয়োজনটির লক্ষ্য আঞ্চলিক কৃষি ও বাণিজ্য সহযোগিতা জোরদার করা এবং বাংলাদেশের কৃষিপণ্যের বৈচিত্র্য আন্তর্জাতিক বাজারে তুলে ধরা।

উদ্বোধনী অনুষ্ঠানে কুনমিংয়ে বাংলাদেশের কনসাল জেনারেল শাহনাজ রানু বলেন, বাংলাদেশ ও চীনের কৃষিপণ্য বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি জানান, বাংলাদেশের আম ইতোমধ্যে চীনের বাজারে প্রবেশ করেছে এবং কাঁঠাল রপ্তানির উদ্ভিদ স্বাস্থ্যবিধি প্রটোকল স্বাক্ষর গুরুত্বপূর্ণ অগ্রগতি। ২৩ আগস্ট পর্যন্ত চলা উৎসবটি বাজার সম্প্রসারণ ও কৃষিভিত্তিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করবে বলে আয়োজকদের আশা।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।