Web Analytics

বাংলাদেশের সম্ভাবনাময় খাতে বিনিয়োগ ও সহযোগিতা বাড়ানো নিয়ে ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং বাংলাদেশে ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক মোলার আলোচনা করেছেন। রোববার ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে টেকসই অবকাঠামো, জ্বালানি, পরিবেশবান্ধব শিল্পায়ন এবং নতুন বিনিয়োগের ক্ষেত্র গুরুত্ব পায়। দুই পক্ষ নিয়মিত যোগাযোগ ও আলোচনা অব্যাহত রাখতে সম্মত হয়।

বৈঠকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডের কার্যক্রম ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। ডেনমার্কের এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তির আওতায় চট্টগ্রামের লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের কাজ গতিশীল করতে যৌথ ওয়ার্কিং টিম গঠনের প্রস্তাব দেওয়া হয়। এ বিষয়ে কার্যকর যোগাযোগ ও সমন্বয়ের ওপর জোর দেওয়া হয়েছে।

ইনভেস্ট বাংলাদেশ রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের অব্যবহৃত জমি ও শিল্পসম্পদে বিনিয়োগের জন্য ডেনিশ বিনিয়োগকারীদের আহ্বান জানিয়েছে। খাদ্য প্রক্রিয়াজাতকরণও সম্ভাবনাময় সহযোগিতা ক্ষেত্র হিসেবে উঠে আসে। উত্তরাঞ্চলে মৌসুমি কৃষিপণ্যভিত্তিক সম্ভাব্যতা যাচাই, কোল্ড স্টোরেজ নির্মাণ এবং ফল থেকে পানীয় ও খাদ্যপণ্য উৎপাদনের সুযোগের কথা বলা হয়, যা স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির সম্ভাবনা রাখে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।