Web Analytics

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহসহ চারজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় বিচার শুরুর আদেশ দিয়েছে। ২০১৫ সালের ২০ ফেব্রুয়ারি বরিশালের আগৈলঝাড়ায় ক্রসফায়ারের নাটক সাজিয়ে দুই ব্যক্তিকে হত্যার অভিযোগে এই মামলা করা হয়। বুধবার ট্রাইব্যুনাল আদেশ দেয় এবং আগামী ১৭ জুন মামলার সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের তারিখ নির্ধারণ করে।

মামলার নথি অনুযায়ী নিহতরা হলেন আগৈলঝাড়া উপজেলা জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন যুগ্ম সাধারণ সম্পাদক টিপু হাওলাদার ও উপজেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার সাংগঠনিক সম্পাদক কবির মোল্লা। অভিযোগে বলা হয়েছে, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় ব্যর্থ হয়ে আবুল হাসানাত আব্দুল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করে হত্যার পরিকল্পনা করেন এবং তৎকালীন পুলিশ সুপার একেএম এহসানউল্লাহকে নির্দেশ দেন। এ নির্দেশে এএসআই মাহবুল ইসলাম ও এএসআই জসিম উদ্দিন ঘটনাটি বাস্তবায়ন করেন।

গ্রেপ্তার দুই এএসআই বর্তমানে কারাগারে রয়েছেন এবং তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। অভিযোগে জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ ও সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটির বিষয়ও উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।