Web Analytics

লন্ডনের বিমা বাজারের সংগঠন লোয়েড’স মার্কেট অ্যাসোসিয়েশন (এলএমএ) জানিয়েছে, নিষেধাজ্ঞার বাইরে থাকা জাহাজগুলোকে হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে চলাচলে যুক্তরাষ্ট্রের উদ্যোগকে তারা স্বাগত জানিয়েছে। সংগঠনটি বলেছে, নিরাপদ নৌপথ নিশ্চিত করা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এলএমএর মেরিন ও অ্যাভিয়েশন বিভাগের প্রধান নিল রবার্টস জানিয়েছেন, উপসাগর ও আশপাশের জলসীমায় বর্তমানে প্রায় ১,০০০ জাহাজ অবস্থান করছে, যার অর্ধেকই তেল ও গ্যাসবাহী ট্যাংকার।

রবার্টসের মতে, জাহাজের মালিক ও ক্যাপ্টেনদের স্বাভাবিক নিরাপত্তা উদ্বেগের কারণে অধিকাংশ জাহাজ নোঙর করে আছে, যদিও এসব জাহাজের বিমা সুবিধা এখনো চালু রয়েছে। রোববার থেকে প্রায় ৪০টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজ চলাচল বিশ্লেষণকারী প্রতিষ্ঠান কেপ্লারের তথ্য অনুযায়ী, আগের সপ্তাহের তুলনায় এই নৌপথে জাহাজ চলাচল প্রায় ৯০ শতাংশ কমে গেছে।

এই পরিস্থিতি আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে দিয়েছে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ও বাণিজ্যে প্রভাব ফেলতে পারে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।