Web Analytics

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান দল-মত নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তির পুনরুত্থান ঠেকানো এবং বাংলাদেশকে আবার তাবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখতেই তিনি এ আহ্বান জানান। বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী দিনে দীর্ঘ বক্তব্যে তিনি ৭ নভেম্বর ও ৫ আগস্টের চেতনায় ঐক্যের কথা বলেন।

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সরকার ও সংসদ দেশকে নিরাপদ, স্বনির্ভর ও সমৃদ্ধ রাষ্ট্রে রূপান্তরের চেষ্টা চালানোর সময় দেশের ভেতরে ও বাইরে থাকা পলাতক গোষ্ঠী নতুন করে ষড়যন্ত্র ও সন্ত্রাসে তৎপর হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি তাদের রাজনৈতিক দল নয়, সন্ত্রাসী গোষ্ঠী বলে আখ্যা দেন। তিনি বিদেশে প্রধান উপদেষ্টাকে লাঞ্ছিত করার চেষ্টা, এনসিপির সভাপতি নাহিদ ইসলামকে লাঞ্ছিত করার চেষ্টা, যুক্তরাষ্ট্রে এনসিপি নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ এবং ইতালিতে এক নারী শিল্পীর ওপর হামলার অভিযোগ উল্লেখ করেন।

গার্মেন্টস শিল্পে অস্থিরতার পেছনেও বিদেশে পলাতক শক্তির উস্কানি রয়েছে বলে তিনি দাবি করেন এবং শ্রমিকদের কর্মস্থল রক্ষার আহ্বান জানান। সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনার পর শিগগিরই মজুরি কমিশনের মাধ্যমে নতুন সর্বনিম্ন বেতন কাঠামো ঘোষণার কথা বলেন তিনি। পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনা, শুল্ক কমানো, বাজার তদারকি জোরদার, প্রায় ৫ লাখ কর্মী বিদেশে পাঠানো এবং এক বছরের মধ্যে ৪৬ থেকে ৪৭টি বন্ধ সরকারি কলকারখানা চালুর উদ্যোগের কথাও জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।