Web Analytics

টাইফুন ডলফিন চীনের পূর্বাঞ্চলে আঘাত হানার পর সাংহাইসহ বিভিন্ন এলাকা থেকে ১০ লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। রোববার সন্ধ্যায় উপকূলে আঘাতের পর অঞ্চলজুড়ে পরিবহনব্যবস্থা ব্যাপকভাবে ব্যাহত হয়। চীনের আবহাওয়া কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার বিকেল ৫টা ৩০ মিনিটের দিকে ঝড়টি ঘণ্টায় সর্বোচ্চ ১৫০ কিলোমিটার বেগে ঝেজিয়াং প্রদেশের ইউহুয়ানে প্রথম আঘাত হানে। প্রায় এক ঘণ্টা পর এটি ওয়েনঝৌ শহরে দ্বিতীয়বার স্থলভাগে আঘাত করে।

টাইফুনের প্রভাবে পুরো অঞ্চলের পরিবহনব্যবস্থা কার্যত স্থবির হয়ে পড়ে। শুধু সাংহাইয়েই প্রায় ১ হাজার ৪০০টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর আগে কর্তৃপক্ষ ডলফিনের জন্য সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করেছিল। তবে সোমবার সকালে ঝড়টির সতর্কতা কমিয়ে এটিকে ট্রপিক্যাল স্টর্ম বা ক্রান্তীয় ঝড় হিসেবে চিহ্নিত করা হয়।

ঝড়টি আরও ভেতরের দিকে এগোচ্ছে এবং বুধবার পর্যন্ত মুষলধারে বৃষ্টি, ভয়াবহ বন্যা ও ভূমিধসের আশঙ্কায় সতর্কতা বহাল রেখেছে কর্তৃপক্ষ। সোমবার শানদং, হেনান, হুবেই, আনহুই, জিয়াংসু ও ঝেজিয়াং প্রদেশ এবং সাংহাইয়ে ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসন জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যেতে বলেছে; সাংহাইয়ের ডিজনিল্যান্ড, লেগোল্যান্ডের কিছু অংশ এবং দ্য বান্ড এলাকার কয়েকটি স্থান বন্ধ রয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।