Web Analytics

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাত মাসের সামরিক ও ভূরাজনৈতিক উত্তেজনা, অর্থনৈতিক চাপ এবং জ্বালানি সংকটের মধ্যে জ্বালানিমন্ত্রী মোহসেন পাকনেজাদ পদত্যাগ করেছেন। রোববার প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের যোগাযোগবিষয়ক উপদেষ্টা মেহদি তাবাতাবাই জানান, প্রেসিডেন্ট পাকনেজাদের পদত্যাগপত্র গ্রহণ করেছেন। তার স্থলে জাতীয় ইরানি তেল কোম্পানির প্রধান নির্বাহী হামিদ বোভার্দকে ভারপ্রাপ্ত জ্বালানিমন্ত্রী করা হয়েছে।

পাকনেজাদ কেন পদত্যাগ করেছেন, সে বিষয়ে আনুষ্ঠানিক কোনো কারণ জানানো হয়নি। হামিদ বোভার্দ সরকারের নিয়ন্ত্রিত ইরানের প্রধান তেল উত্তোলনকারী প্রতিষ্ঠান জাতীয় ইরানি তেল কোম্পানির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ২০২৪ সালের আগস্টে ইরানের তেল মন্ত্রণালয়ের নীতিনির্ধারণী প্রধান হিসেবে দায়িত্ব নেন পাকনেজাদ এবং প্রায় দুই বছর দায়িত্ব পালনের পর পদত্যাগ করলেন।

পদত্যাগের কয়েক ঘণ্টা আগেও রাষ্ট্রীয় গণমাধ্যমে তেল বিক্রি নিয়ে আশাবাদ ব্যক্ত করেছিলেন পাকনেজাদ। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক বাধা ও নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রির আয় সময়মতো ইরানের অর্থনীতিতে পৌঁছাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। তেহরান পরিস্থিতির দ্রুত পরিবর্তনের কারণ ব্যাখ্যা করেনি। বিশ্লেষকেরা নিষেধাজ্ঞা, জ্বালানি সরবরাহে বিঘ্ন এবং তেল অবকাঠামোর নিরাপত্তা নিয়ে মতবিরোধকে সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।