Web Analytics

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের নোয়াগাঁও এলাকায় অবস্থিত আবুল কাসেম স্কুল অ্যান্ড কলেজ থেকে এবারও এইচএসসি পরীক্ষায় কেউ পাস করেনি। শনিবার ফল প্রকাশের পর জানা যায়, প্রতিষ্ঠানটিতে টানা তিন বছর এইচএসসিতে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি।

২০২৬ সালে কলেজটির মানবিক বিভাগ থেকে সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিলেও কেউ উত্তীর্ণ হয়নি। ২০২৫ সালে ছয়জন এবং ২০২৪ সালে দুজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছিল। ওই দুই বছরেও কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ফলে গত তিন বছরে কলেজটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সব শিক্ষার্থীই অকৃতকার্য হয়েছে।

প্রধান শিক্ষক বিউটি বেগম বলেন, প্রতিষ্ঠানটির স্কুল ও কলেজ শাখার পৃথক কোড নম্বর ও ইআইআইএন রয়েছে এবং কলেজ শাখার বিষয়ে প্রতিষ্ঠাতা আবুল কাসেম স্যার ভালো বলতে পারবেন। অধ্যক্ষ রফিকুল ইসলাম মুঠোফোনে জানান, তিনি মোটরসাইকেলে থাকায় ফলাফল নিয়ে বিস্তারিত বলতে অপারগ। কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক জেসমিন আক্তার বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।