Web Analytics

সুপ্রিম কোর্টের আইনজীবী ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি খোলা চিঠি লিখেছেন। শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘সতর্কতামূলক পোস্ট’ শিরোনামে তিনি এই চিঠি প্রকাশ করেন। এতে তিনি প্রধানমন্ত্রী ও তার পরিবারকে ঘিরে অতিরিক্ত তোষামোদ সম্পর্কে সতর্ক করেন এবং সংসদে প্রশংসা প্রস্তাব ও পরিবারের সদস্যদের প্রোটোকল সুবিধার মতো উদাহরণ তুলে ধরেন।

চিঠিতে শিশির মনির প্রধানমন্ত্রী তারেক রহমানের সরলতা ও কর্মনিষ্ঠার প্রশংসা করলেও যোগ্যতা ও সততার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, নতুন প্রজন্ম পরিবারকেন্দ্রিক রাজনীতি নয়, যোগ্য নেতৃত্ব চায় এবং কৃত্রিম নেতৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা জনমনে ক্ষোভ সৃষ্টি করতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুত পদ্ধতি থেকে সরে এসেছে এবং প্রস্তাবিত গণভোট অমান্য করেছে। গণঅভ্যুত্থানের পর জনগণ কথার সঙ্গে কাজের মিল দেখতে চায় বলে তিনি চিঠিতে মন্তব্য করেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।