Web Analytics

বেসরকারি মাদরাসার শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন-ভাতার সরকারি অংশের চেক ছাড় করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। শুক্রবার ও শনিবার থাকায় সংশ্লিষ্ট শিক্ষক-কর্মচারীরা ৪ অক্টোবরের পর ব্যাংক থেকে টাকা তুলতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মাদরাসা শিক্ষা অধিদপ্তরাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষক-কর্মচারীদের সেপ্টেম্বরের বেতন-ভাতার সরকারি অংশের চারটি চেক ১ অক্টোবর বিতরণকারী ব্যাংকের কাছে হস্তান্তর করা হয়েছে। এই অর্থ ছাড়ের আওতায় অধিদপ্তরাধীন বেসরকারি মাদরাসার শিক্ষক ও কর্মচারীরা রয়েছেন।

চেকগুলো অগ্রণী ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এছাড়া জনতা ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়েও চেক পাঠানো হয়েছে। অধিদপ্তর জানিয়েছে, শিক্ষক-কর্মচারীরা সংশ্লিষ্ট ব্যাংক থেকে ৪ অক্টোবরের পর সেপ্টেম্বর মাসের সরকারি অংশের বেতন-ভাতার টাকা উত্তোলন করতে পারবেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।