Web Analytics

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট ফক্স নিউজ উপস্থাপক জেসি ওয়াটার্সের সঙ্গে এক সাক্ষাৎকারে জেনারেশন জেড প্রজন্মকে অলস এবং লিবারেল চিন্তাধারায় প্রভাবিত বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, তরুণদের একটি অংশ অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে অভিযোগ করছে এবং তাদের কিউবা বা ইরানে পাঠানো হলে দ্রুতই যুক্তরাষ্ট্রে ফিরে আসতে চাইবে। লেভিট দাবি করেন, লিবারেল শিক্ষক ও অধ্যাপকদের প্রভাবে তরুণদের কাজের মানসিকতা দুর্বল হয়েছে এবং সহজে সবকিছু পাওয়ার অভ্যাস তাদের দায়িত্ববোধ কমিয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র মেধা, কঠোর পরিশ্রম ও ব্যক্তিগত প্রচেষ্টার ভিত্তিতে গঠিত, যা ‘আমেরিকান ড্রিম’ হিসেবে রক্ষা করা জরুরি। ওয়াটার্স তরুণদের অর্থনৈতিক চাপ ও ব্যয়বহুল জীবনযাত্রার প্রসঙ্গ তুললে লেভিট জানান, এসব বিষয় তরুণদের দৃষ্টিভঙ্গি ও আচরণে প্রভাব ফেলছে। তিনি আরও বলেন, কিছু অভিভাবক সন্তানদের হোম-স্কুলিং বা ধর্মীয় স্কুলে পাঠাচ্ছেন যাতে তারা লিবারেল বা কমিউনিস্ট ভাবধারার প্রভাব থেকে দূরে থাকে।

সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে লেভিটের মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অনেকে বলেন, তিনি উচ্চ আবাসন ব্যয়, স্টুডেন্ট লোন ও সীমিত চাকরির সুযোগের মতো বাস্তব অর্থনৈতিক সমস্যাগুলো উপেক্ষা করেছেন এবং তার মন্তব্য বাস্তবতাবিচ্ছিন্ন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।