Web Analytics

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩২ হাজার শূন্যপদ দ্রুত পূরণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সোমবার যমুনা রাষ্ট্রীয় অতিথি ভবনে এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। বৈঠকে তিনি যোগ্য ব্যক্তিদের নিয়োগ, অভিজ্ঞ ও তরুণদের জন্য ক্যাটাগরি তৈরি, এবং সুষ্ঠু নিয়োগ প্রক্রিয়ার ওপর জোর দেন। বদলির নীতিমালা স্পষ্ট করার নির্দেশও দেন তিনি। এছাড়া স্কুল অবকাঠামোকে নারীবান্ধব করা, নারীনির্মাতাদের সম্পৃক্ত করা, ও ইন্টারনেট ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষের গুরুত্বও তুলে ধরেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।