Web Analytics

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা এলাকায় মাদকাসক্ত এক বাবার বিরুদ্ধে নিজের সাত মাসের সন্তানকে ডোবায় ফেলে হত্যার অভিযোগ উঠেছে। স্থানীয়দের তথ্যে পুলিশ বৃহস্পতিবার দুপুরে শিশুটির অর্ধগলিত লাশ উদ্ধার করে। অভিযুক্ত মেরাজ মিয়া (২৪) তার ছেলে তানভির ওরফে মোজাহিদকে ডোবায় ফেলে হত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে মেরাজ মিয়া ও তার মা রাবেয়া বেগম (৬০) পলাতক রয়েছেন বলে ভৈরব থানার এসআই রফিকুল ইসলাম নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত ফেলু মিয়ার ছেলে মেরাজ মিয়ার সঙ্গে তিন বছর আগে তাসলিমা বেগমের বিয়ে হয়। সাত মাস আগে তাদের এক পুত্রসন্তান জন্ম নেয়। মেরাজ মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের সঙ্গে ঝগড়া করতেন। পরে তাকে স্ত্রী ও সন্তানসহ বাড়ি থেকে বের করে দেওয়া হয়। সাত দিন আগে শিশুটির দাদি ডাক্তার দেখানোর কথা বলে শিশুটিকে নিয়ে যান। তিন দিন পর মেরাজ জানান, শিশুটিকে বিক্রি করেছেন। পরে পুলিশের চাপে তিনি স্বীকার করেন শিশুটিকে গোলাপ মিয়ার ডোবায় ফেলে দিয়েছেন।

পুলিশ মেরাজ ও তার মাকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।