Web Analytics

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে কাতার ও যুক্তরাজ্য। দোহায় এক বৈঠকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরানের হামলার নিন্দা জানান এবং কাতারের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন। কাতারের আমিরি দিওয়ানের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

দুই নেতা বলেন, এই যুদ্ধবিরতি চলমান উত্তেজনা কমাতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যৌথভাবে কাজ করে একটি স্থায়ী শান্তি চুক্তি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন, যা আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখবে এবং হরমুজ প্রণালীর মাধ্যমে বৈশ্বিক জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে সহায়তা করবে।

বিবৃতিতে আরও বলা হয়, এই উদ্যোগ আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।