Web Analytics

শনিবার পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের বৈঠকের আগে ইরানকে নতুন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের কোনো শক্ত অবস্থান নেই এবং তাদের নেতাদের কেবল আলোচনার জন্যই বাঁচিয়ে রাখা হয়েছে। তিনি আরও বলেন, হরমুজ প্রণালি অবরুদ্ধ করা ছাড়া ইরানের হাতে কোনো কার্যকর শক্তি নেই এবং ইরানিরা ভালো যোদ্ধা নয়, বরং মিথ্যা প্রচারে বেশি দক্ষ।

যুদ্ধ স্থায়ীভাবে বন্ধে করণীয় নির্ধারণের লক্ষ্যে ইসলামাবাদে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার বিকেলে ইরানের প্রতিনিধিদল সেখানে পৌঁছেছে এবং রাতের মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল পৌঁছানোর কথা। ইসরাইলের লেবাননে হামলায় যুদ্ধবিরতি লঙ্ঘিত হলেও পাকিস্তান জানিয়েছে, বৈঠক নির্ধারিত সময়েই হবে। তবে হরমুজ প্রণালি নিয়ে মতানৈক্য এবং চলমান হামলার কারণে বৈঠকের ফলাফল নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।