Web Analytics

ইরানের পারমাণবিক শক্তি সংস্থা জানিয়েছে, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাছাকাছি একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে সংস্থাটি জানায়, গত ১০ দিনের মধ্যে এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলি বাহিনীর তৃতীয় হামলা। সংস্থার দাবি, হামলায় কোনো হতাহত বা আর্থিক ও কারিগরি ক্ষতি হয়নি।

ইরান বলেছে, শান্তিপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা আন্তর্জাতিক আইন ও চুক্তির সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএএইএ) জানিয়েছে, ইরানের তথ্য অনুযায়ী রিয়্যাক্টরে কোনো ক্ষতি হয়নি এবং কোনো তেজস্ক্রিয়তা ছড়ায়নি; প্লান্টের অবস্থা স্বাভাবিক রয়েছে।

আইএএইএর মহাপরিচালক রাফায়েল এম গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করে সতর্ক করেছেন যে, পারমাণবিক স্থাপনার আশপাশে সামরিক কর্মকাণ্ড অব্যাহত থাকলে বড় ধরনের তেজস্ক্রিয় দুর্ঘটনার ঝুঁকি তৈরি হতে পারে। তিনি সর্বোচ্চ সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।