Web Analytics

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান সোমবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। প্রায় তিন ঘণ্টার এ পরিদর্শনে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, সেবা কেন্দ্র, লেবার রুম ও অন্যান্য বিভাগ ঘুরে দেখেন এবং হাসপাতালের পরিচ্ছন্নতা, পরিবেশ ও সেবার মানের প্রশংসা করেন। নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দেওয়া এক মাকে উৎসাহ দিতে তিনি এক হাজার টাকা পুরস্কার ঘোষণা করেন।

ডা. জাহিদ রায়হান বলেন, দেশের অনেক হাসপাতাল পরিদর্শন করলেও আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সের মতো এত পরিচ্ছন্ন হাসপাতাল খুব কমই দেখা যায়। টয়লেট থেকে শুরু করে প্রতিটি স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা হয়েছে এবং রোগীদের সেবার পরিবেশ সন্তোষজনক।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সম্প্রতি সেবার মানোন্নয়ন, পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তার প্রশংসা চিকিৎসক, নার্স ও কর্মচারীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।