Web Analytics

প্রশাসনের সঙ্গে জরুরি বৈঠকের পর সিলেটে পরিবহন শ্রমিকেরা অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করেছেন। ট্রাফিক পুলিশের হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবিতে সোমবার সকাল ৬টা থেকে কর্মবিরতি আহ্বান করা হয়েছিল। তবে প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে শ্রমিক নেতারা কর্মবিরতি স্থগিতের সিদ্ধান্ত জানান। এর ফলে জেলার সব সড়কে বাস, মিনিবাস, সিএনজিচালিত অটোরিকশাসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলী আকবর রাজন বলেন, প্রশাসনের সঙ্গে বৈঠকের পর সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় পরিষদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগের দায়িত্বে থাকা উপকমিশনার মো. আফজাল হোসেনও জানান, পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর শ্রমিকেরা কর্মবিরতি স্থগিত করেন।

বৈঠকে পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইমদাদ হোসেন চৌধুরী এবং শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। দাবিগুলোর মধ্যে ছিল সিএনজিচালিত অটোরিকশার নিবন্ধন, পর্যাপ্ত পার্কিং, জ্বালানি সংকট নিরসন, ট্রাফিক বিভাগে দুর্নীতি রোধ এবং বিআরটিএ সিলেট কার্যালয়ে হয়রানি বন্ধ।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।