Web Analytics

চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরান যুদ্ধ শুরুর পর থেকে ৬২৪ জন মার্কিন সেনা আহত এবং ১৮ জন নিহত হয়েছেন বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের নতুন পরিসংখ্যানে জানানো হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ২৮ জুলাই প্রকাশিত এই হিসাব সামরিক বাহিনীর বড় হতাহতের চিত্র তুলে ধরেছে।

গত রোববার প্রতিরক্ষা দপ্তর হতাহতের তথ্য সংরক্ষণে নতুন রিপোর্টিং পদ্ধতি চালু করে। এতে সামগ্রিক হিসাবকে ‘অপারেশন এপিক ফিউরি’ ও ‘ওভারসিজ অপারেশনস’—এই দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে। পদ্ধতিটি চালুর পর থেকেই তথ্যের অস্বচ্ছতা ও সত্য গোপনের অভিযোগ ওঠে। ডেমোক্র্যাট সিনেটররা নিহত ও আহতের হিসাব বিভক্ত করার সমালোচনা করেছেন।

পরিসংখ্যান অনুযায়ী, ৭ জুলাইয়ের পর ২০৭ জন মার্কিন সামরিক কর্মী আহত হন, যাঁদের মধ্যে ১৮২ জন সেনাসদস্য। কর্মকর্তাদের দাবি, এ সময় আহত অন্তত ৯৬ শতাংশ সদস্য সুস্থ হয়ে দায়িত্বে ফিরেছেন। সাবেক কমান্ডার বেন হজেস হিসাবের সততা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং কংগ্রেস সদস্য থমাস ম্যাসি বিভাজনকে ‘হাস্যকর চালাকি’ বলেছেন। কর্মকর্তারা এটিকে সাময়িক তথ্যগত বিভ্রাট বলে সমাধানের কাজ চলছে বলে জানান।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।