Web Analytics

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে গত ১৩০ বছরের মধ্যে সর্বোচ্চ তুষারপাত হয়েছে, ফলে শহর ও জনপদগুলো ১০ থেকে ৪০ ফুট বরফে ঢেকে গেছে। কোথাও কোথাও বহুতল ভবনের চারতলা পর্যন্ত বরফ জমেছে। ভারী তুষার ও তুষারধসে প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরিস্থিতি গুরুতর হওয়ায় ১৫ জানুয়ারি কামচাটকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাটস্কিতে মেয়র ইয়েভগেনি বেলিয়ায়েভ জরুরি অবস্থা ঘোষণা করেন।

প্রচণ্ড তুষারপাতের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে এবং বহু ফ্লাইট বাতিল হয়েছে। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে, স্কুল, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় মানুষ ঘরে অবস্থান করছে। বরফে ঢাকা সড়কের কারণে দোকানগুলোতে রুটি, দুধ ও ডিমের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট দেখা দিয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, ওখোৎস্ক সাগরে একাধিক নিম্নচাপ সৃষ্টির ফলে প্রবল বাতাস ও টানা তুষারপাত হচ্ছে এবং এ পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।