গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) শূন্য পদ পূরণের জন্য ১৬টি ক্যাটাগরিতে মোট ৭১টি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয় ২৩ এপ্রিল ২০২৬ তারিখে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন প্রক্রিয়া শুরু হবে ২৭ এপ্রিল ২০২৬ সকাল ৯টায় এবং শেষ হবে ১৮ মে ২০২৬ বিকাল ৫টায়।
স্থায়ী পদগুলোর মধ্যে রয়েছে অডিটর, হিসাব সহকারী, রিসেপশনিস্ট, মেডিক্যাল অ্যাসিস্ট্যান্ট (পুরুষ ও মহিলা), সার্ভেয়ার, প্ল্যান্ট অপারেটর, সিনিয়র টেকনিশিয়ান, ইলেকট্রিশিয়ান, ট্রান্সপোর্ট সুপারভাইজার, পিসি অপারেটর (কোরিয়ার), মেকানিক, জুনিয়র ট্রান্সপোর্ট সুপারভাইজার ও জুনিয়র টেকনিশিয়ান। চুক্তিভিত্তিক পদে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ দেওয়া হবে। প্রার্থীদের বয়স ২৭ মে ২০২৬ তারিখে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে, তবে মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন ফি পদভেদে ২২৩ থেকে ৩৩৫ টাকা পর্যন্ত নির্ধারিত, যা টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে এসএমএস করে জমা দিতে হবে। অনলাইন আবেদনকালে প্রার্থীদের ছবি ও স্বাক্ষর স্ক্যান করে আপলোড করতে হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।