Web Analytics

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এআইয়ের ঝুঁকি মোকাবিলায় আগামী এক বছরের মধ্যে বৈশ্বিক নীতিমালা ও তদারকি কাঠামো তৈরিতে সদস্যদেশগুলোর সমন্বিত পদক্ষেপের আহ্বান জানিয়েছেন। সোমবার বার্বাডোসের রাজধানী ব্রিজটাউনে এআই নিরাপত্তাবিষয়ক এক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, প্রস্তাবিত বহুপক্ষীয় কাঠামোয় বিশ্বের সব দেশের অংশগ্রহণ এবং নির্দিষ্ট নীতিমালা অনুসরণ থাকতে হবে।

গুতেরেস বলেন, এই কাঠামোর কার্যক্রম তদারকির জন্য স্বাধীন ও বিশ্বাসযোগ্য ব্যবস্থা প্রয়োজন। চলতি বছরের ডিসেম্বরে মহাসচিব হিসেবে তাঁর মেয়াদ শেষ হওয়ার কথা। মেয়াদের শেষ পর্যায়ে উন্নত প্রযুক্তির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে তিনি আরও সোচ্চার হয়েছেন। তাঁর আশঙ্কা, যথাযথ নিয়ন্ত্রণ না থাকলে ভবিষ্যতে ‘ঘাতক রোবট’ বাস্তবে পরিণত হতে পারে।

ব্রিজটাউন বিশেষ এআই নিরাপত্তা সম্মেলনে গুতেরেস বলেন, বৈশ্বিক শাসনব্যবস্থার বিভিন্ন প্রতিষ্ঠান এখনো ১৯৪৫ সালের বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে চলছে এবং বর্তমান বিশ্বের সঙ্গে খাপ খাইয়ে নিতে সংস্কার দরকার। তিনি জাতিসংঘ, আন্তর্জাতিক আর্থিক কাঠামো ও বিশ্ব বাণিজ্যব্যবস্থার পরিবর্তনের কথাও বলেন। যুক্তরাষ্ট্র ও চীনের এআই গবেষণা ও উন্নয়নে প্রতিযোগিতার কারণে আন্তর্জাতিক বিধিবিধান তৈরি কঠিন বলে উল্লেখ করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।