Web Analytics

ইসলামী উন্নয়ন ব্যাংক গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের বৃহস্পতিবার ঢাকার ইউনূস সেন্টারে নোবেল বিজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে উন্নয়ন, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভাবনী সমাধান নিয়ে আলোচনা হয়। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সদস্য দেশগুলোতে ক্ষুদ্রঋণ চালুর বিভিন্ন উপায় বিবেচনা করছে ইসলামী উন্নয়ন ব্যাংক।

প্রতিনিধিদল ক্ষুদ্রঋণ ও গ্রামীণ ব্যাংক নিয়ে ইউনূসের কাজ, সামাজিক ব্যবসার ধারণা এবং শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব ও শূন্য নিট কার্বন নিঃসরণের ‘তিন শূন্য’ ধারণা নিয়ে মতবিনিময় করে। ইউনূস এ আগ্রহকে স্বাগত জানিয়ে গ্রামীণের কর্মসূচি নিবিড়ভাবে পর্যালোচনার জন্য একটি দল পাঠানোর অনুরোধ করেন, যাতে গ্রহণযোগ্য পদ্ধতিগুলো চিহ্নিত করা যায়।

ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণে ১ বিলিয়ন ডলার অর্থায়নের জন্য আল জাসেরকে ধন্যবাদ জানান ইউনূস। আলোচনায় তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, গ্রামীণের নবীন উদ্যোক্তা কর্মসূচি, প্রস্তাবিত গ্রামীণ বিশ্ববিদ্যালয় এবং ডিজিটাল স্বাস্থ্যসেবা, চক্ষুসেবা, নার্সিং কলেজ ও হাসপাতাল চেইনভিত্তিক সামাজিক ব্যবসার অভিজ্ঞতাও উঠে আসে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।