Web Analytics

সাতক্ষীরায় ব্যার-৬ এর অভিযানে ১৮ লাখ টাকার মাদক ও ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে শ্যামনগর থানার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে মথুরাপুর গ্রামের আমজাদ শেখের ছেলে মো. আব্দুল মজিদ (৩৬) কে গ্রেপ্তার করা হয়।

অভিযানে ১,৮৮৩ বোতল কোডিনযুক্ত মাদক সিরাপ (উইনসেরেক্স, এসকুফ, ফেয়ারডিল) যার বাজারমূল্য ১৮ লাখ ৮৩ হাজার টাকা, ১,৫০০ পাতা ভারতীয় হিস্ট মন্ট ওষুধ, ৬০ পাতা আলফা-কিটোজক্স ওষুধ এবং ৩২০ ব্যাগ ভারতীয় বাপ্পা বিড়ি জব্দ করা হয়। এসব পণ্য একটি কাভার্ড ভ্যান থেকে উদ্ধার করা হয়।

ঘটনার পর উদ্ধারকৃত আলামতসহ তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শ্যামনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।