Web Analytics

বরেণ্য চিত্রশিল্পী ও পাপেট শিল্প বিকাশের পথিকৃৎ মুস্তাফা মনোয়ার নিউমোনিয়াজনিত জটিলতায় ভুগে রাজধানীর স্কয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর প্রকাশের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় চিকিৎসা সহায়তায় আর্থিক অনুদান প্রদান করেছে। সোমবার সকালে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম হাসপাতালে গিয়ে শিল্পীর পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেন।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে যাঁরা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদের সংকটে পাশে থাকার প্রতিশ্রুতি সরকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে মুস্তাফা মনোয়ারের দ্রুত আরোগ্য কামনা করা হয়।

মুস্তাফা মনোয়ারের স্ত্রী মেরী মনোয়ার জানান, শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ২০২৪ সালেও তিনি একবার গুরুতর অসুস্থ হয়ে লাইফ সাপোর্টে ছিলেন, তবে এবার নিউমোনিয়ার সংক্রমণে তার অবস্থা আবারও জটিল হয়েছে।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।