Web Analytics

সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন ঢাকার ২ নম্বর বিশেষ জজ আদালত। বিচারক আয়েশা নাসরিন মঙ্গলবার, ২৮ জুলাই বেলা ১১টার দিকে এ রায় ঘোষণা করেন।

দুদকের অভিযোগ অনুযায়ী, আয়বহির্ভূত সম্পদের অভিযোগে এস কে সুর ও তাঁর ওপর নির্ভরশীল ব্যক্তিদের নামে বা বেনামে থাকা স্থাবর-অস্থাবর সম্পদ, দায়-দেনা, আয়ের উৎস এবং সম্পদ অর্জনের বিস্তারিত বিবরণ দিতে তাঁকে নোটিস দেওয়া হয়েছিল। আদেশ পাওয়ার পর ২১ কার্যদিবসের মধ্যে বিবরণী জমা দেওয়ার কথা থাকলেও তিনি তা করেননি।

এ ঘটনায় ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। ২০২৫ সালের ৪ আগস্ট অভিযোগপত্র দাখিল হয় এবং ৬ নভেম্বর অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। মামলায় সাতজন সাক্ষীর সবাই সাক্ষ্য দিয়েছেন। দুদক ২০২৫ সালের ১৪ জানুয়ারি তাঁকে সেগুনবাগিচা থেকে গ্রেপ্তার করে; এরপর থেকে তিনি কারাগারে আছেন।

Card image

Related Photo Cards

logo
এনিউজটির বিষয়ে যদি আরো ফটোকার্ড পাওয়া যায়, আমরা তা যুক্ত করে দেব।

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।